আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে ৫ ‘ধর্ম গুরুকে’ মন্ত্রী পদমর্যাদা, সমালোচনা

ভারতে ৫ ‘ধর্ম গুরুকে’ মন্ত্রী পদমর্যাদা, সমালোচনা

ভারতের মধ্য প্রদেশে পাঁচ ধর্মীয় ‘বাবা’কে (গুরু) মন্ত্রী পদমর্যাদা দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়। বিরোধী দল কংগ্রেস একে চলতি বছরে রাজ্যের নির্বাচনকে সামনে রেখে ‘ভোটের রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেছে।

মন্ত্রীর পদমর্যাদা পাওয়া এই পাঁচ ধর্মীয় নেতা হলেন- নর্মাদানান্দ মহারাজ, হরিহরণানন্দ মহারাজা, কম্পিউটার বাবা, ভাইয়্যু মহারাজ ও পণ্ডিত যোগেন্দ্র মহন্ত।

বিজেপি সরকারের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নর্মাদা নদী সংরক্ষণে গঠিত একটি কমিটির সদস্য হিসেবে তারা এ পদমর্যাদা ভোগ করবেন।

তবে রাজ্যের বিরোধী দল কংগ্রেস বিজেপির এ পদক্ষেপকে প্রধানমন্ত্রী শিভরাজ সিং চৌহান সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও বাবাদের শিষ্যদের মন জয়ে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছে।

রাজ্য কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর নিজের পাপ ধুয়ে-মুছে ফেলার প্রচেষ্টা। তিনি নর্মাদার সংরক্ষণকে উপেক্ষা করেছিলেন।’

কংগ্রেসের মুখপাত্র বলেন, ‘নদী রক্ষা কমিটির এই পাঁচ সদস্যের উচিত হবে- যেমনটি প্রধানমন্ত্রী দাবি করেছেন, রাজ্য সরকার নদীর তীর ঘেঁষে ছয় কোটি চারাগাছ রোপণ করেছে কি না, সেটি খুঁজে বের করা।’

রাজ্য বিজেপির মুখপাত্র রাজনিশ আগরওয়াল কংগ্রেসের এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, ‘বিরোধী দল ধর্মীয় নেতাদের সংশ্লিষ্ট সবকিছুই অপছন্দ করে। এই ধর্মীয় নেতাদের মন্ত্রীর মর্যাদা এজন্য দেওয়া হয়েছে যেন তারা নদী রক্ষার কাজ সহজে করতে পারেন। নর্মাদা রক্ষায় জনসাধারণের সম্পৃক্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত