আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের ২৪ বছরের জেল

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের ২৪ বছরের জেল

ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার পার্কের এই রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

আদালত একইসঙ্গে দুর্নীতির অভিযোগে পার্ককে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে পার্কই প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া দেশটির ইতিহাসে তিনিই একমাত্র প্রেসিডেন্ট যাকে গত বছর দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়।

রায়ে বিচারক কিম সিউ উন বলেছেন, ‘বিবাদী জনগণের আস্থা রাখা প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার করেছে এবং পরিণতিতে রাষ্ট্রীয় বিষয়ে ব্যাপক বিশৃঙ্খলা বয়ে নিয়ে এসেছেন এবং প্রেসিডেন্টকে অভিশংসনের মুখে ফেলেছেন, যা ছিল অগ্রহণযোগ্য।’

রায়ে বলা হয়েছে, বান্ধবী চই সুন সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ২৩ দশমিক ১ বিলিয়ন উন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে।

সরকার পক্ষ শাস্তি হিসেবে পার্কের ৩০ বছরের কারাদণ্ড ও ১১৮ দশমিক ৫ বিলিয়ন উন জরিমানা ধার্য্যের আবেদন করেছিল আদালতে।

গত বছরের মার্চ থেকে কারাগারে থাকা ৬৬ বছরের পার্ক সম্পর্কে আদালত বলেছে, তার মধ্যে এই কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। কিন্তু তিনি এর পরিবর্তে বান্ধবী চই ও তার সচিবদের ওপর দায়ভার চাপানোর চেষ্টা করেছেন।

বিচারক কিম বলেন, ‘আমরা তাকে গুরুতরভাবে দোষী সাব্যস্ত করা ছাড়া অন্য কিছুই করতে পারিনি।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত