আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অস্ট্রিয়ায় বোরকার পর নিষিদ্ধ হচ্ছে হিজাব

অস্ট্রিয়ায় বোরকার পর নিষিদ্ধ হচ্ছে হিজাব

কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলে মেয়েদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে অস্ট্রিয়ার চরম ডানপন্থী সরকার। এটি অস্ট্রিয়ার মূলধারার সংস্কৃতির পরিপন্থী দাবি করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে দেশটির সরকার। খবর রয়টার্সের। 

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ স্থানীয় একটি রেডিওকে বলেছেন, অস্ট্রিয়ায় সমান্তরাল সমাজব্যবস্থার বিকাশকে ঠেকানোই আমাদের লক্ষ্য। শিশু শ্রেণিতে ছাত্রীদের হিজাবে নিষেধাজ্ঞা আমাদের সেই নীতিরই অংশ।

অস্ট্রিয়া সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০ বছর পর্যন্ত ছাত্রীরা স্কুলে হিজাব পরে যেতে পারবে না।

কুরজ বলেন, কয়েক দশক আগেও অস্ট্রিয়ার মানুষ হিজাব চিনতো না। এখন ইসলামিক স্কুল তো বটেই বিভিন্ন সাধারণ স্কুলেও শিশুরা হিজাব পরে আসছে।

এই নিয়ে আইন তৈরি করতে ইতোমধ্যে উদ্যোগী হয়েছে অস্ট্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়। স্কুলগুলোর কাছে শিশু শ্রেণির কত ছাত্রী হিজাব পরে আসে তা জানতে চাওয়া হয়েছে। ইতোমধ্যে ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে প্রকাশ্যে হিজাব পরায় নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে মুসলিম নারীদের জন্য বোরকা ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রিয়া সরকার।

উল্লেখ্য, উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার পশ্চিমা নীতির কড়া বিরোধিতা করেই গেলো বছর নির্বাচনে জিতেছিলেন কুরজ। সিরিয়ায় মানবিক সংকটের পর মাত্র ১ শতাংশ উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে অস্ট্রিয়া।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত