আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন উপযোগী পরিবেশ নেই

রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন উপযোগী পরিবেশ নেই

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে বিতাড়িত থেকে রোহিঙ্গাদের সেখানে প্রত্যাবাসনের পরিবেশ ‘অনুকূল নয়’। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের সহকারী মহাসচিব উরসুলা মুয়েলার রোববার এ তথ্য জানিয়েছেন।

গত বছরের আগস্টে নিরাপত্তা চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার জের ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক চাপে পড়ে গত বছরের নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে মিয়ানমার। তবে এখনো পর্যন্ত মিয়ানমার কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি বা এ সংক্রান্ত কাজ শুরু করেনি।

মিয়ানমার অবশ্য বারবার জানিয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করা সংগঠনের মুখ্য সমন্বয়ক অং তুন থেট বলেছেন, ‘আমরা প্রস্তুত। ভবনগুলো প্রস্তুত। হাসপাতাল ও ক্লিনিকগুলো প্রস্তুত রয়েছে। আমরা যতুটুকু পেরেছি তা করেছি। তারা যদি নিরাপদ বোধ না করে তাহলে আমাদের করার কিছু নেই।’

উরসুলা মুয়েলার বলেছেন, ‘এই মুহূর্তে স্বেচ্ছামূলক, সম্মানজনক ও দীর্ঘমেয়াদে প্রত্যাবাসনের পরিবেশ অনুকূল নয়।’

ছয় দিনের মিয়ানমার সফর শেষে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া , সামাজিক সংযোগ, জীবনযাত্রা ও চাকরির সুযোগের মতো জটিল ইস্যুর সমাধান করতে হবে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত