আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা হত্যায় ৭ সেনাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার

রোহিঙ্গা হত্যায় ৭ সেনাকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার

গত বছর ১০ রোহিঙ্গা মুসলমানকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগে সাত সেনা সদস্যকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এসব সেনাকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গা উচ্ছেদ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বারবার অভিযোগ করে আসছে, মিয়ানমারের সেনারা সরাসরি রোহিঙ্গাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া ও তাদের হত্যায় জড়িত। তবে মিয়ানমার এ অভিযোগ অস্বীকার করে আসছে। গত বছরের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্স  ১০ রোহিঙ্গা হত্যায় সেনাদের জড়িত থাকার বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে।

বুধবার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও জড়িত থাকায়’ সেনাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরুর পর এবারই প্রথম সেনাবাহিনী হত্যাকাণ্ডে সেনাদের জড়িত থাকার কথা স্বীকার করলো।

সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইন দিন গ্রামের ওই হত্যাকাণ্ডে চার কর্মকর্তা ও তিন সেনা সদস্য দোষী সাব্যস্ত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত