আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের হুমকি, ১১ যুদ্ধজাহাজ পাঠাল রাশিয়া

ট্রাম্পের হুমকি, ১১ যুদ্ধজাহাজ পাঠাল রাশিয়া

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য হামলা মোকাবেলায় ভূমধ্যসাগরে ১১টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রস্তুত থাকো রাশিয়া’ এমন টুইটের পর ভূমধ্যসাগরে সিরিয়ার তারতাস বন্দরে মোতায়েন থাকা রাশিয়ার নৌবহর থেকে এ ১১টি যুদ্ধজাহাজ এরইমধ্যে বন্দর ছেড়েছে।

ইসরাইলের স্যাটেলাইট অপারেটর প্রতিষ্ঠান আইএসআই বৃহস্পতিবার (১২ এপ্রিল) এ সম্পর্কিত কিছু ছবি প্রকাশ করেছে। খবর ফক্সনিউজ, ডেইলি স্টার ইউকে।

১১ এপ্রিল বুধবার বিকেল ৪ টা ৫৭ মিনিটে ট্রাম্প তার টুইট বার্তায় জানান, সিরিয়ার দিকে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অঙ্গীকার করেছে রাশিয়া। তাহলে এবার প্রস্তুত থাকো। সিরিয়ার দিকে মিসাইল ধেয়ে আসছে। গ্যাস দিয়ে মানুষ হত্যা করা ‘জন্তুর’ সঙ্গে বন্ধুত্ব করা উচিত হয়নি তোমার।’

উল্লেখ্য, এর আগে ১০ এপ্রিল মঙ্গলবার আল-মানার টিভিকে দেয়া সাক্ষাতকারে লেবাননে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার জাসিপকিন বলেন, ‘সিরিয়ায় যদি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমরা ভূপাতিত করব। এমনকি যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানেও যথাযথ জবাব দেবো আমরা।’

এবার সবশেষ বুধবারের টুইটে ট্রাম্পের হুমকির পর রাশিয়ার নৌবহর থেকে এ ১১টি যুদ্ধজাহাজ বন্দর ছেড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত