আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বাংলা নতুন বছর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন জে. সুলিভান এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশি আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন।

নববর্ষের শুভেচ্ছা বার্তাএতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমেরিকার জনগণের পক্ষ থেকে বিশ্বের সব বাঙালিকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশ, ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে যারা নতুন বছরকে স্বাগত জানাতে একত্র হচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা।’

মাতৃভাষা হিসেবে বাংলায় কথা বলা সব ধর্ম ও বিশ্বাসের মানুষের জন্য পহেলা বৈশাখ তাদের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের সুযোগ মন্তব্য করে এতে বলা হয়, নান্দনিক শোভাযাত্রা, মেলা আর নাচের মধ্য দিয়ে এই উদযাপন করা হয়ে থাকে।

নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, জাতি এবং সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা রাখায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটিকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। নতুন বছরে সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ‘শুভ নববর্ষ’ জানানো হয় বিবৃতিতে।

শেয়ার করুন

পাঠকের মতামত