আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যৌন হয়রানি থেকে বাঁচতে ভারতে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

যৌন হয়রানি থেকে বাঁচতে ভারতে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

ভারতের দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি- আইআইটি’র মাস্টার্সের এক ছাত্র আত্মহত্যা করেছেন। যৌন হয়রানির গ্লানি থেকে বাঁচতে তিনি আত্মহত্যা করেছেন বলে একটি চিরকুটে লিখে গেছেন।

শুক্রবার সকালে আইআইটি হোস্টেলের কক্ষ থেকে নারু গোপালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পশ্চিমবঙ্গের হুগলীর ত্রিবেণীর বাসুদেবপুরের বাসিন্দা ছিলেন নারু গোপাল। ছোট থেকেই অত্যন্ত মেধাবী। আইআইটি-তে কেমেস্ট্রির মাস্টার্সের ছাত্র ছিলেন তিনি।

জানা গেছে, গত ১০ এপ্রিল রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নারু গোপাল। তবে সেই যাত্রায় হাসপাতালে চিকিত্সার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। হাসপাতাল থেকে নারু গোপালকে প্রথমে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তার ভাই।

বৃহস্পতিবার নারুগোপালকে ফের হোস্টেলে রেখে যান ভাই। পরদিন শুক্রবার সকালেই হোস্টেল কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত নারু গোপালের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে যৌন নির্যাতনের কথা উল্লেখ করেছেন নারু গোপাল।

তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই যৌন নির্যাতনের শিকার হতে হয় তাকে। এনিয়ে সম্প্রতি মানসিক অবসাদেও ভুগছিলেন।

যদিও আত্মঘাতী ছাত্রের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার যৌন হেনস্থার কথা বিন্দুবিসর্গ কিছু জানতেন না তারা।

পুলিশ আরো জানিয়েছে, সুইসাইড নোটে নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন নারু গোপাল। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যেই পস্কো আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত