আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিশরে সন্ত্রাসী হামলা, ৮ সেনাসহ নিহত ২২

মিশরে সন্ত্রাসী হামলা, ৮ সেনাসহ নিহত ২২

মিশরের সিনাইয়ে একটি সামরিক চেক পয়েন্টে সন্ত্রাসী হামলায় আট সেনা সদস্যসহ ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ সেনা সদস্য।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার জঙ্গিরা চেক পয়েন্টে বিস্ফোরক ও গ্রেনেড নিয়ে হামলা চালালে উভয় পক্ষের লড়াইয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত মাসে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর মিশরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটি সিবচেয়ে বড় হামলা। আল-সিসি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মিশরের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কাজ করার প্রতিশ্রিুতি দিয়েছিলেন।

মিশরে জরুরি অবস্থার মেয়াদ আরো বৃদ্ধির ঘোষণার কয়েক ঘণ্টা পর সিনাইয়ে এ হামলার ঘটনা ঘটল। এক বছর আগে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা খুব ভোরে চেক পয়েন্টে হামলা চালায়। চার জঙ্গি প্রথমে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে চার সেনা সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়।

প্রেসিডেন্ট সিসি ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিশরীয় বাহিনীকে উত্তরাঞ্চলীয় সিনাই উপদ্বীপে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে হচ্ছে।

গত বছরের নভেম্বরে উত্তর সিনাইয়ে একটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট সিসি সামরিক বাহিনীকে তিন মাসের মধ্যে জঙ্গিদের পরাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। ওই হামলায় তিন শতাধিক লোক নিহত হয়।

এ বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে সিসি দ্বিতীয় দফা মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনের আগের মাসে সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছিল।

এর আগে মিশরের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গত এক সপ্তাহে তাদের অভিযানে ২৭ জঙ্গি নিহত হয়েছে।এএফপির বরাতে বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, মিশরীয় বাহিনী দাবি করেছে জঙ্গি গোপন অবস্থানে বিমান হামলায় ছয়জন নিহত হয়। ১২ জন মারা যায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে। তবে বাকী নয়জন কিভাবে মারা যায় তা বলা হয়নি।

এছাড়া নিরাপত্তা বাহিনী ১১৪ জন জঙ্গিকে গ্রেপ্তার এবং তাদের প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেয় বলে জানিয়েছে।তবে এসময় কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে তা বলা হয়নি।

এদিকে সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে এ এপর্যন্ত তাদের অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এ সময় লড়াইয়ে ২২ সেনাসদস্য প্রাণ হারিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত