আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘের জরুরি বৈঠক আহ্বান পুতিনের

জাতিসংঘের জরুরি বৈঠক আহ্বান পুতিনের

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর সিরিয়ায় এস-৩০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম পাঠানোর চিন্তা করছে রাশিয়া।

রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি ভিত্তিতে আলোচনা করতে চায় রাশিয়া। সিরিয়ায় এই হামলা আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করেন পুতিন।

তিনি আরো বলেন, সিরিয়ায় হামলা চালিয়ে সেখানকার বিপর্যকর মানবিক পরিস্থিতির আরো অবনতি ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের আরো কষ্টের মধ্যে ফেলেছে।

সিরিয়ার সরকারকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সামরিক বাহিনী সহায়তা করছে উল্লেখ করে পুতিন বলেন, আসাদ সরকারের বিরুদ্ধে এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। এই হামলা সিরিয়ায় শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলবেও বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান থেকে সিরিয়ার তিনটি প্রধান রাসায়নিক অস্ত্র ক্ষেত্রে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

গত সপ্তাহে সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দোমায় কেমিক্যাল গ্যাস  হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে।ওই কেমিক্যাল গ্যাস হামলার জবাব দিতে  এ হামলা চালায় তিন দেশ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল আসাদের বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর এটি ছিল সবচেয়ে বড় অভিযান।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি  করেছে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ছোড়া ১০৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭১টি ‍আটকে দিতে সক্ষম হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত