আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ায় ফের হামলার হুমকি, নিন্দা প্রস্তাব নাকচ

সিরিয়ায় ফের হামলার হুমকি, নিন্দা প্রস্তাব নাকচ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সরকারকে সতর্ক করে বলেছেন, নতুন করে রাসায়নিক হামলা হলে যুক্তরাষ্ট্র আবারও আঘাত হানবে। এজন্য তাঁর দেশ প্রস্তুত রয়েছে।

সপ্তাহখানেক আগে সিরিয়ার দুমা শহরে রাসায়কি হামলা চালানো হয়। এজন্য সিরিয়ার সরকারকে দায়ী করে শনিবার একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

তবে সিরিয়ার সরকার বলেছে, তারা কোনো রাসায়নিক হামলা চালায়নি। বিদ্রোহীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা হয়েছে। খবর- বিবিসির।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ হামলার নিন্দা প্রস্তাব উত্থাপন করে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। প্রস্তাবটি নাকচ হয়ে যায়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনা রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে কেবল বলিভিয়া ও চীন। ফলেভোটাভোটিতে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়।

জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিবৃতিতে পড়ে শোনান। দুমার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে এ হামলা যুক্তরাষ্ট্রসহ মিত্রদের তীব্র ঘৃণার প্রকাশ বলে উল্লেখ করা হয়।

রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা বিষয়ক সংস্থার (ওপিসিডব্লিউ) পরিদর্শকরা এখন দামেস্কে অবস্থান করছেন এবং এ সপ্তাহের শেষে তাদের দুমায় যাওয়ার কথা রয়েছে।

জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন, সিরিয়ার ওপর এ হামলা ন্যায়সঙ্গত, বৈধ ও উপযুক্ত। তিনি বলেন, “আমি সকালে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ‘যদি সিরিয়ার সরকার আবার বিষাক্ত রাসায়রিক অস্ত্র ব্যবহার করে, যুক্তরাষ্ট্র প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) রয়েছে।’”

হামলার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ জানিয়েছেন, সিরিয়ার সরকার দুমায় রাসায়নিক হামলা চালিয়েছে, এর পক্ষে তাদের কাছে প্রমাণ রয়েছে। এসংক্রান্ত গোপন নথিও তারা প্রকাশ করেছে। এতে সিরিয়ার হামলার যৌক্তিকতাও তুলে ধরা হয়েছে।

এদিকে, হামলার পর ব্রিটিশ পার্লামেন্টে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, সিরিয়ায় হামলার আগে পার্লামেন্টের অনুমতি নিতে হতো টেরিজা মের।

এদিকে, জাতিসংঘে সিরিয়ার দূত বাশার জাফারি বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স মিথ্যাবাদী, লুণ্ঠনকারী ও ভণ্ড।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত