আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে দুটি বিমানঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সানা এই ক্ষেপণাস্ত্র হামলার ছবি তাদের টিভিতে প্রচার করেছে।

সিরিয়ার সামরিক বাহিনীর মিডিয়া উইং ‘ওয়ার মিডিয়া’ জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলায় সাড়া দিয়েছে। ইসরাইল এসব হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

ওয়ার মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, হোমস শহরের মধ্যাঞ্চলে শায়রাত বিমানঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদের অধিকাংশ নস্যাৎ করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া, তিনটি ক্ষেপণাস্ত্র দামাস্কের উত্তরে কালামোন অঞ্চলের পূর্বে দুমাইর এলাকার দুমাইর বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে তিনটিই প্রতিহত করতে সক্ষম হয় সিরিয়া।

প্যান আরব আল-মায়াদিন টিভি জানিয়েছে, দুমাইর থেকে বিদ্রোহীদের অন্য এলাকায় সরিয়ে নেওয়ার জন্য সমঝোতার একদিন পর সেখানে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো।

পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘শনিবারের পর ওই এলাকায় যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। সোমবার রাতের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়।’

সানা তাদের প্রতিবেদনে বলেছে, কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরাইল এ হামলা চালিয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল সিরিয়ার হোমসের টি-৪ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরাইল। এ ঘটনায় ১৪ সিরীয় সেনা নিহত হন বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত