আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ত্রিভূবনে ফের ১৩৯ যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

ত্রিভূবনে ফের ১৩৯ যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ১৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ার একটি বিমান নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এরপরই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গভীর রাতে এ ঘটনায় কেউ আহত না হলেও তাৎক্ষণিকভাবে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার কবলে পড়া বিমানটি মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইনের বোয়িং-৭৩৭। এ সময় নেপালের রাজধানীতে আসা সব বিমান ঘুরিয়ে দেওয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানটি সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।

বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানান, কুয়ালালামপুরগামী মালয়েশিয়ার এ বিমান উড্ডয়ন করার সময় এতে সমস্যা দেখা দেওয়ায় পাইলটরা বিমানটির উড়া বাতিল করলে এটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

আজ শুক্রবার ১২ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল থেকে বিমানটি সরিয়ে নেওয়ার পর রানওয়ে মুক্ত হলে ফের বিমান চলাচল শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হলে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।

পাহাড়ে ঘেরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি বিবেচনা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত