আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে রেস্টুরেন্টে নগ্ন বন্দুকধারীর গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি রেস্টুরেন্টে এক নগ্ন বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার খুব ভোরে রাজ্যের ন্যাশভিলে ওই হামলায় আহত হয় আরো চারজন।

বিবিসি ও সিএনএন জানিয়েছে, ন্যাশভিলের পুলিশ বলছে দক্ষিণ-পূর্বাঞ্চলের উপশহর অ্যান্টিওচের ওয়াফল হাউস রেস্টুরেন্টে  রোববার ভোররাত ৩টা ২৫ মিনিটে গুলির ঘটনা ঘটেছে।

হামলাকারী একটি সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালায়। সে শুধুমাত্র একটি সবুজ জ্যাকেট পড়েছিল। রেস্টুরেন্টের একজন গ্রাহক ওই লোকের কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিলে হামলাকারী পালিয়ে যায়। পুলিশ সন্দেহভাজন ওই হামলাকারীকে খুঁজছে।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, হামলাকারীর সঙ্গে কুস্তি লড়ে তার বন্দুক ছিনিয়ে নিয়ে অধিক রক্তপাত ঠেকিয়েছে রেস্টেুরেন্টের এক গ্রাহক। এজন্য তাকে নায়ক উপাধি দিয়েছে পুলিশ।

রাজ্য পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলাকারী ইলিনয় রাজ্যের ২৯ বছরের যুবক ট্র্যাভিস রেইনকিং। তার বাড়ি অ্যান্টিয়ক থেকে ৪৫ মাইল উত্তরে মরটন গ্রামে। ওয়াফেল হাউস রেস্টুরেন্টে হামলার সময় ব্যবহৃত গাড়িটি তার নামে নিবন্ধিত বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে। শ্বেতাঙ্গ ওই ব্যক্তির চুল ছোট করে কাটা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীর হাতে যে অস্ত্র ছিল সেটি এআর-১৫ অ্যাসল্ট রাইফেল। যুক্তরাষ্ট্রে অধিকাংশ বন্দুক হামলায় এই অস্ত্রটি ব্যবহৃত হয়েছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে একই ধরনের বন্দুক নিয়ে হামলা করেছিল এক ব্যক্তি। এতে নিহত হয় ৫৮ জন। এছাড়া ফেব্রুয়ারিতে ফ্লোরিডার একটি স্কুলে হামলায় শিক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়।  


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত