আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আ.লীগের প্রতিনিধি দলের সাক্ষাত, হাসিনার ভূয়সী প্রশংসায় মোদি

আ.লীগের প্রতিনিধি দলের সাক্ষাত,  হাসিনার ভূয়সী প্রশংসায় মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে নরেন্দ্র মোদি প্রায় ৪০ মিনিট মতবিনিময় করেন। প্রতিনিধিদলের সদস্যরা মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সব সময়ে সহযোগিতার জন্য ভারত সরকার এবং জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধিদলের অন্য চার সদস্যে হলেন-  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

নরেন্দ্র মোদি সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারত শিগগিরই উদ্যোগ নেবে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। তিনি বলেন, অতীতের মতো সব সময় বাংলাদেশের সকল দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে।

বাংলাদেশের প্রতিনিধিরা তিস্তা সমস্যার কথা তুলে ধরলে তিনি অন্য সব সমস্যার মতো তিস্তা সমস্যারও অচিরেই সমাধান করা হবে বলে প্রতিনিধি দলকে জানান।

পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একান্ত আলোচনার পর নরেন্দ্র মোদি প্রতিনিধিদলের অন্য সব সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সেতুমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল ভারতের লোকসভা পরিদর্শন করেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত