আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান।

সোমবার (২৩ এপ্রিল) শতশত সেনা সদস্য বিক্ষোভকারীদের পক্ষ নিলে কয়েকদিন ধরে চলতে থাকা বিক্ষোভ নতুন মাত্রা পায়। এরপরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানায়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ১৭ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী হয়ে সার্গসিয়ান নিজের ক্ষমতা কুক্ষিগত করেছেন। দুর্নীতি, কর্তৃত্ববাদী একব্যক্তির শাসন থেকে দেশকে বাঁচাতে তারা সার্গসিয়ানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

বিক্ষোভের মধ্যে এক বিবৃতিতে সার্গসিয়ান বলেন, আমার প্রধানমন্ত্রীত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। আমি তাদের দাবি পূরণ করছি।

তিনি আরও বলেন, দেশের নেতা হিসেবে শেষবারের মতো আমি আর্মেনিয়া রিপাবলিকানের সব নাগরিককে সম্ভাষণ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে ৬৩ বছর বয়সী সার্গসিয়ান এক দশক ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এরপর সব ধরনের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত