আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘রমজানের রোজা আমাকে নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে’

‘রমজানের রোজা আমাকে নাস্তিক থেকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে’

ইউরোপীয় নাস্তিক থেকে ইসলাম গ্রহণের মর্মস্পর্শী গল্প বলছিলেন আহমেদ কাশেম (ছদ্মনাম)। রোজা, আযানের সুমধুর ধ্বনি এবং ইসলামী সংস্কৃতি যেভাবে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে সেসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন এই সাক্ষাৎকারে।

আহমেদ কাশেম (ছদ্মনাম) তার ইসলাম গ্রহণের পুরো প্রক্রিয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন, যখন আমি প্রথম বাহরাইন যাই তখন আমি আশা করেছিলাম মধ্যপ্রাচ্যের কিছু ঐতিহ্য দেখব। কিন্তু এখানে এসে দেখলাম বেশিরভাগ মানুষই আলাদা আলাদা ধর্ম ও বিশ্বাসের অনুসারী। কারণ তারা বিভিন্ন দেশ থেকে এসেছিল। ফলে আমার কাছে ইসলাম অজানাই থেকে যায়।দীর্ঘদিন আমি ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতে পারি নাই।

এরপর একদিন আমি আযান শুনলাম এবং তা আমাকে খুবই আকৃষ্ট করল। আমি মানুষদের জিজ্ঞেস করলে তারা আমাকে অর্থ জানিয়েছিল এবং তা আমার কাছে খুবই আকর্ষনীয় ছিল। তবে এটা ছিল কেবলই প্রাথমিক পর্যায়ের তথ্য মাত্র।

এর দশ বছর পর আমি শারজাহ্ ও দুবাই ভ্রমণ করি। অতঃপর তুরস্ক গিয়ে যা দেখলাম তা একেবারেই আলাদা।

তার মানে এই নয় যে তুরস্কে ইসলাম যথাযথভাবে পালিত হয় বরং তুরস্কে ইসলামকে নানানভাবে দমন করা হয়।কিন্তু ইসলাম সম্পর্কিত অনেক আকর্ষণীয় বিষয় খুঁজে পেয়েছিলাম সেখানে।

তুরস্কের রয়েছে ঐতিহাসিক ইসলামি সংস্কৃতি যা আমাকে সরাসরি আকৃষ্ট করেছে। আমি অটোমান সাম্রাজ্যের বেশ কিছু ইসলামিক স্থাপত্য খুঁজে পেয়েছিলাম। ততদিনে বেশ কিছু স্থানীয় মুসলিম আমার বন্ধু হয়েছিল।

অতঃপর মাহে রমজান আসলো এবং আমি আমাকে নতুনভাবে খুঁজে পেলাম। আমি অবাক হয়েছিলাম মানুষ দিনের বেলা এক কাপ চা-ও খায় না।

আমি খেয়াল করলাম এবং মনে মনে সেই ধরনের মানুষদেরকেই পছন্দ করতাম যাদেরকে এখানে দেখছি। যারা রোজা পালন করত তাদেরকে শ্রেষ্ঠ মানুষ মনে হত যা আমাকে তাদের সাথে যোগ দিতে উৎসাহিত করে।

অবাক করা ব্যাপার হচ্ছে আমি মুসলিম না হয়েও রোজা রাখতে শুরু করেছিলাম এবং আমি লক্ষ্য করলাম এটা খুবই আরামদায়ক ও মানসিক স্বস্তিদায়ক ছিল।

আমি রোজাকে খুবই উপভোগ করতাম বিশেষ করে মাগরিবের পূর্ব সময়ে রোজাদারদের সাথে শান্তভাবে বসে থাকা এবং ইফতার গ্রহণের মুহূর্তকে।

এখানে সবাই রোজা রেখেই সারাদিন কাজ করত যা আমাকে অবাক করতো আমি নিজেও সারাদিন রোজা রেখে কাজ করতাম।ব্যাপারটি আমাকে ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী করে তোলে।

এমন অবস্থায় কেউ একজন ইউসুফ আলীর ইংলিশে অনুবাদ করা একটি কুরআন আমাকে দেয় আমি তা পড়ে অদ্ভুত কিছুই খুজে পেলাম না, আমি ভেবেছিলাম হয়ত পশ্চিমা রহস্যজনক গল্পগুলোর মত হবে কিন্তু তা ছিল না। প্রকৃত পক্ষে আমি দেখলাম এটা বাইবেলের মত ছিল না।

বাইবেলকে অসঙ্গতি ও অদ্ভুত গল্পে পরিপূর্ণ মনে হত এবং যিশু খ্রিস্টের প্রকৃত বাণী ধারণ করছে বলে মনে হত না।

আমি বেশি বেশি কুরআন পড়তে আরম্ভ করলাম এবং যে বিষয়টি আমাকে ইসলামে আকৃষ্ট করল তা হল মহানবী মুহাম্মদ (সা.)।

রাসুল (সা.) জীবনী আমাকে ভীষণভাবে আকৃষ্ট করল কিন্তু তখন পর্যন্ত কেউ আমাকে ইসলামের প্রতি আহ্বান করে নাই।

তুরস্ক থেকে আমি আবার দুবাই ফিরে আসলাম, আলহামদুলিল্লাহ্ আমি এমন একজন বস পেয়েছিলাম যে আমার বন্ধু হয়েছিল। সে তার সামর্থ অনুযায়ী আমার সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করত।

পরের শুক্রবারে তিনি স্থানীয় একটি মসজিদে ডাকেন এবং সেখানে আমি ইসলাম গ্রহণ করি, আল-হামদুলিল্লাহ্। উপস্থিত হাজারো মানুষ আমাকে অভিবাদন জানায়। আমি আবগ আপ্লুত হয়ে পড়েছিলাম। আমি কখনো্ এত হাসি মুখ দেখি নাই, কখনোও না।

আমি যেন নতুনভাবে জন্ম নিয়েছি। জীবনকে নতুনভাবে জানতে পারছি।

ইসলামকে নিয়ে আমার অনেক ভুল ধারণা ছিল। যখন কুরআন পড়তে শুরু করেছিলাম এবং মুসলিমদের সাথে মিশতে শুরু করেছিলাম তখন থেকেই ইসলাম সম্পর্কে আমার ভূল ধারণা পাল্টাতে থাকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত