আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সোদিতে সিনেমা হলের সঙ্গে রাখা হচ্ছে নামাজের ব্যবস্থা

সোদিতে সিনেমা হলের সঙ্গে রাখা হচ্ছে নামাজের ব্যবস্থা

দীর্ঘ ৩৫ বছর পর গত ২১ এপ্রিল থেকে সৌদি আরবে চালু হয় সিনেমা হল। হলিউডের ব্ল্যাক প্যান্থার ছবিটি দিয়ে দেশটির রাজধানী রিয়াদে সিনেমা হলের যাত্রা শুরু হয়। সেখানে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়।

সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটি নতুন এক সাংস্কৃতিক যুগের পথে যাত্রা করেছে- এমনটাই ভাবছেন বিশ্ব সংস্কৃতিকর্মীরা। তবে এটাকে অনেকেই ধর্মীয় রীতিনীতি পালনের সঙ্গে সাংঘর্ষিক বলেও সমালোচনা করছেন।

এই সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে হল মালিকপক্ষ। হলিউড রিপোর্টারের এক সংবাদে জানা যায়, সিনেমা চলাকালীন নামাজের সময় যেন হলে দর্শক নামাজ পড়তে পারে সেজন্য আলাদা রুমের ব্যবস্থা করা হচ্ছে।

গত মঙ্গলবার সিনেমাকনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্সের প্রেসিডেন্ট জন ফিথিয়ান জানান, আসন্ন রমজান মাস উপলক্ষেই এই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে নতুন যে হলগুলো নির্মাণ করা হবে, সেগুলোর প্রতিটিতে অবশ্যই নামাজের জন্য নির্ধারিত রুম তৈরি করা হবে।

প্রসঙ্গত, সৌদি আরবের নাগরিকরা সর্বশেষ ১৯৭০ সালে সিনেমা দেখেছিলেন। তখন দেশটির কট্টরপন্থী ধর্মীয় নেতাদের চাপে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। সৌদির নতুন রাজপুত্র আবার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে সৌদি নাগরিকদের জন্য সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ করে দিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত