আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্যালিফোর্নিয়ায় গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়ায় গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন বিমান বাহিনী পরমাণু অস্ত্রবাহী এলজিএম মিনিটম্যান-৩ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে তারা গোপনে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষার আগে মার্কিন সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ১৩ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে।

মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ার কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে তার সবই অর্জিত হয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে এ সম্পর্কে কোনো বিশ্লেষণমূলক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া, কোথায় লক্ষ্যবস্তু ছিল তাও জানানো হয়নি। মনে করা হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, তিন থেকে পাঁচ বছর আগে এ পরীক্ষা করার কথা ছিল এবং চলতি বছর এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বৈঠকে বসতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে তার আগে যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

যুক্তরাষ্ট্র সবসময় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। কিন্তু দেশটি সে পরীক্ষা অব্যাহত রেখেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত