আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রতিবেশী চার দেশ থেকে বাংলাদেশে আনা হবে ৯ হাজার মে.ওয়াট বিদ্যুৎ

প্রতিবেশী চার দেশ থেকে বাংলাদেশে আনা হবে ৯ হাজার মে.ওয়াট বিদ্যুৎ

বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিপুল সাফল্য এলেও বাস্তবতা হচ্ছে এখনও বৈদ্যুতিক আলোর সুবিধা দেশের প্রতিটি ঘরে পৌঁছেনি। সারাদেশের চাহিদার তুলনায় উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কম হওয়াই এর মূল কারণ। এ সমস্যা কাটাতে এবং শিল্প-বাণিজ্যের প্রসার ঘটাতে প্রতিবেশী দেশগুলো থেকে বেশি করে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে সরকার। সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে ক্রসবর্ডার ইলেকট্রিসিটি ট্রেড বা আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের প্রক্রিয়া ব্যাপকভাবে শুরুর চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে প্রতিবেশী চার দেশ ভারত-মিয়ানমার-নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। এ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে প্রতিবেশী চার দেশের কাছ থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ আমদানির সঙ্গে এসব দেশের জল বিদ্যুৎ প্রকল্পে যৌথ বিনিয়োগেও আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে প্রায় এক বিলিয়ন ডলার বা আট হাজার কোটি টাকা প্রতিবেশী দেশের জল বিদ্যুৎখাতে বিনিয়োগের অনুমোদন দিয়েছেন। সরকারের লক্ষ্য সফল করতে নেপাল ভুটান এবং ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। একইসঙ্গে ভারতে যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে, সেখান থেকেও বাংলাদেশ বিদ্যুৎ কিনবে।

এ বিষয়ে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ অপরিহার্য। এই বিদ্যুৎ শুধু দেশে উৎপাদন করেই হবে না। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকে আমদানির চিন্তা করছে সরকার। এজন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এতে শুধু বিদ্যুৎই আসবে না পাশাপাশি দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

জানা যায়, ২০২০ সালের মধ্যে বিদ্যুৎ আমদানির পরিমাণ এক হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত হবে। পর্যায়ক্রমে যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, তাতে ২০২১ এ বিদ্যুৎ আমদানি বেড়ে দাঁড়াবে ২ হাজার মেগাওয়াট,২০২৫-এ ২ হাজার ৫০০ মেগাওয়াট, ২০৩০ সালে ৫ হাজার মেগাওয়াট আর ২০৩৫ সালে ৭ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালে দাঁড়াবে ৯ হাজার মেগাওয়াট।

পিডিবির একজন কর্মকর্তা জানান, যৌথভাবে ভুটানের কুরি-১ প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগ করতে যাচ্ছে। ভারত এবং নেপাল এবং বাংলাদেশ প্রকল্পটির সমান অংশীদার হবে। জলবিদ্যুৎ কেন্দ্রটি এক হাজার ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়াও দেশটিতে গামারি-১ এর ৪৫ মেগাওয়াট এবং গামারি-২ এর ৮৫ মেগাওয়াট, নায়েরা আমারি-১ এ ১২৫ এবং নায়েরা আমারি-২ এ ৩১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ যুক্ত হতে পারে। জাইকা এসব প্রকল্পের সমীক্ষা করছে বলে তিনি জানান।

বিদ্যুৎ বিভাগ জানায়,ভুটানের জিএমআর এর প্রকল্প থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। এখন আমদানির বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপার কারনালি-৯০০ মেগাওয়াটের কেন্দ্র নির্মাণ করছে জিএমআর। এছাড়া ভুটানের অন্য বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির চেষ্টা করছে। ভুটান বেসরকারিভাবে কিছু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এদিকে মিয়ানমারেও ৪০ হাজার মেগাওয়াট জল বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এখন তারা ১০ হাজার মেগাওয়াটের কেন্দ্র নির্মাণের চেষ্টা করছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত