আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইইউ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইইউ

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৮ জাতির এ জোট বাংলাদেশে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেছে।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ-বাংলাদেশ সহযোগিতা চুক্তির আওতায় সুশাসন ও মানবাধিকার বিষয়ক সাব-গ্রুপের বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়েছে। এতে ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) বিভাগীয় প্রধান ক্যারলাইন ভিনট। আর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ শহীদুল হক।

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এতে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ। অন্য দিকে ইইউ আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে কার্যকর গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বাংলাদেশ বলেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা, সমাবেশের অধিকার, মৃত্যুদণ্ড, রোহিঙ্গা পরিস্থিতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অগ্রগতি, নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের অধিকার, শ্রমিকদের ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন অধিকার নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বৈঠকে বাংলাদেশের জনগণ ও সরকারকে সাধুবাদ জানায় ইইউ। আর রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ইইউর রাজনৈতিক সহযোগিতা চায় বাংলাদেশ। রোহিঙ্গা সঙ্কট নিরসনে ইইউ রাজনৈতিক ও মানবিক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দুইপক্ষ মানবাধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিকমান সমুন্নত রাখতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়। আগামী বছরের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠেয় ইইউ-বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে এ সব ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে উভয়পক্ষ সম্মত হয়।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা বাড়াবে ইইউ : মিয়ানমারের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়াবে ইইউ। এ মাসে চলতি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা।

রয়েটার্স জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগে আগামী মে অথবা জুনে মিয়ানমারের কয়েকজন জেনারেলের সম্পদ বাজেয়াপ্ত ও তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইইউ। এ তালিকায় রয়েছেন গত আগস্টে রাখাইনে দায়িত্ব পালনকারী মেজর জেনারেল মং মং সো। যুক্তরাষ্ট্র ও কানাডাও এই জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইইউ গত অক্টোবরে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকর্তাদের ইউরোপে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত