আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মোদি-জিনপিং বৈঠক, সীমান্ত শান্তিতে দু’দেশের সম্মতি

মোদি-জিনপিং বৈঠক, সীমান্ত শান্তিতে দু’দেশের সম্মতি

সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছে ভারত ও চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার চীনের উয়াহান শহরে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন মোদি ও জিনপিং।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে শনিবার জানিয়েছেন আলোচনায় উভয় নেতা সম্মত হয়েছেন যে, পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানে উভয় দেশেরই প্রজ্ঞা ও পক্কতা রয়েছে।

তিনি বলেন, ‘ভারত-চীন সীমান্তের প্রশ্নে একটি ন্যায্য যৌক্তিক ও পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে বিশেষ প্রতিনিধিরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে বিষয়ে মত বিনিময় করেন দুই নেতা। এই সময়ের মধ্যে ভারত-চীন সীমান্তের সকল অংশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন তারা।

চীনের গণমাধ্যমে মোদি-জিনপিংয়ের এই বৈঠকের প্রশংসা করা হয়েছে। ২৪ ঘণ্টায় মোট ছ’বার বৈঠক করেছেন এই দুই নেতা কখনও চায়ের কাপ হাতে। কখনও নিরিবিলিতে বসে এমনকি উয়াহানের বিখ্যাত হ্রদের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে আলোচনা করেছেন দুই তারা।

চীনের সংবাদমাধ্যমের কথায়, ‘এ ধরনের বৈঠকে কোনও চাপ থাকে না। প্রত্যাশা থাকে না। ফলে এজেন্ডার বাইরে আলোচনায় গিয়েও বাড়তি ফল পাওয়া যায়।’

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি লিখেছে, ‘দুই মহান দেশের বড় সহযোগিতা পাওয়া উচিৎ।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত