আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মালিতে জঙ্গি হামলায় নিহত ৪০

মালিতে জঙ্গি হামলায় নিহত ৪০

মালিতে সন্দেহভাজন জঙ্গিদের দুটি হামলায় পশুপালক তুয়ারেগ সম্প্রদায়ের ৪০ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের মেনাকা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রোববার রয়টার্স জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, তুয়ারেগ ও ফুলানি পশুপালকদের মধ্যে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা দুটি চালানো হয়েছে। নিহতদের অধিকাংশই যুবক।

মেনাকার গভর্নর দাউদা মাইগা বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, প্রত্যন্ত মরুঅঞ্চলের গ্রাম আন্দেরানবৌকানে বৃহস্পতিবার ও আওয়াকাসায় শুক্রবার হামলা দুটি চালানো হয়।

জঙ্গি গোষ্ঠীগুলোকে আফ্রিকার সাহেল অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হয়। সাহারার পানি সংকটময় অঞ্চলে তুয়ারেগ ও ফুলানি সম্প্রদায়ের মধ্যে প্ররোচনা দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা চালায়।

মাইগা বলেছেন, ‘নিহতদের অধিকাংশ তরুণ, এদের মধ্যে কোনো নারী বা শিশু নেই, প্রধানত যারা অস্ত্র বহন করতে পারে, তাদেরকেই হত্যা করা হয়েছে।’

নিহতদের মধ্যে তুয়ারেগের সশস্ত্র বাহিনী ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য স্যালভেশন অব আজাওয়াদের (এমএসএ) অনেক সদস্য রয়েছে।

মাইগা বলেছেন, ‘এমএসএ ইসলামপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যাদের মধ্যে অধিকাংশই ফুলানি সম্প্রদায়ের লোক রয়েছে। তাই এই দুটি হামলা ছিল প্রত্যাঘাতমূলক। তারা  বিদ্যমান লড়াইকে দুই সম্প্রদায়ের লড়াইয়ে পরিণত করতে চাইছে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত