আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মে মাসে উ. কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে

মে মাসে উ. কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে

আগামী মে মাসেই উত্তর কোরিয়া দেশটির প্রধান পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করতে যাচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। খবর- বিবিসির।

তারা জানায়, জনসম্মুখে পুঙ্গেরি কেন্দ্রের কার্যক্রম বন্ধ করা হবে এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দলকে তা দেখতে আমন্ত্রণ জানানো হবে।

বিবিসি জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় এর অবস্থান। পাঙ্গিরে স্থাপনার কাছে মান্টাপ পর্বতের নিচে খনন করা সুড়ঙ্গে বিশেষ ব্যবস্থায় পারমাণবিক পরীক্ষা চালানো হয়। ২০০৬ সাল থেকে সেখানে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে কয়েকদফা ভূকম্পন হয় ওই পরীক্ষা কেন্দ্রে। ভূতাত্ত্বিকদের বিশ্বাস এর ফলে পর্বতের অভ্যন্তরীণ একটি অংশ ধসে গেছে। বিবিসি জানিয়েছে, পাঙ্গিরের পরমাণু কেন্দ্র নিয়ে তাদের এইসব তথ্য সংগ্রহ করা হয়েছে স্যাটেলাইট ছবি ও বিভিন্ন সরঞ্জামের গতিবিধি পর্যালোচনা করে।

এর আগে শুক্রবারের বৈঠকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্য-ইন কোরীয় উপদ্বীপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে একসাথে কাজ করতে সম্মত হন।

পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার কয়েকমাসের হুমকি-ধমকির পর অবশেষে ওই বৈঠকটি হয়।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগামী তিন-চার সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার নেতৃত্বের সাথে কথা বলতে ইচ্ছুক তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ইয়ুন ইয়াং-চ্যান আরও বলেছেন, টাইম জোন পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একই সময়ে আসতেও সম্মত হয়েছে উত্তর কোরিয়া। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে আধা ঘণ্টা সময়ের পার্থক্য রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত