আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে সু চি ও সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের বৈঠক

মিয়ানমারে সু চি ও সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের বৈঠক

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং শীর্ষ জেনারেল মিন অং হ্লাং-এর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছার পর ডি-ফ্যাক্টো সরকারের ওই দুই শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে দুই পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।

শনিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কুয়েত থেকে বিমানযোগে সরাসরি বাংলাদেশের কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান ৩০ সদস্যের এই প্রতিনিধি দল। কক্সবাজার বিমান বন্দর থেকে ইনানীর হোটেল রয়েল টিউলিপে পৌঁছানোর পর হোটেলটির সম্মেলন কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন তারা।

শনিবার (২৯ এপ্রিল) সকালে তমব্রু নো-ম্যানস ল্যান্ড পরিদর্শন করেন তারা। ৩০ এপ্রিল (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেন।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল। চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, রোহিঙ্গা সংকট শুরুর পর জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চির এটাই প্রথম বৈঠক। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে। বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানা যায়নি এখনও। তবে (মঙ্গলবার) রাখাইন সফর শেষে প্রতিনিধিদলটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী।

চলতি মাসের শুরুতেই ভয়েস অব আমেরিকার খবর থেকে জাতিসংঘ প্রতিনিধিদলের চলমান সফরের কথা জানা গিয়েছিল। পরিষদের বর্তমান প্রধান ও পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা সে সময় জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ ও মিয়ানমারে আসবেন তারা। তিনি বলেছিলেন, ‘আমরা এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। মিয়ানমার সরকার এই সফরের ব্যাপারে সম্মত হয়েছে। আমরা অবশ্যই রাখাইন রাজ্যে যেতে চাই।’ পরে সফরের দিনক্ষণ জানানো হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত