আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের চাকরির অফার প্রত্যাখ্যান করলেন বিল গেটস

ট্রাম্পের চাকরির অফার প্রত্যাখ্যান করলেন বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, তাকে হোয়াইট হাউজে কাজের জন্য প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এই ব্যবসায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন। খবর ইউএসএ টুডের।

বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট স্টেটকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বিল গেটস। মার্চ মাসে হোয়াইট হাউজে গেটস ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ৪০ মিনিটব্যাপী কথোপকথন হয়। সেখানেই হোয়াইট হাউজের বিজ্ঞান উপদেষ্টার পদ নিয়ে আলোচনা হয়।

গেটস বলেন, আমি প্রেসিডেন্টকে বললাম, হয়তো আমাদের একজন বিজ্ঞান উপদেষ্টা থাকা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি কী হোয়াইট হাউজের বিজ্ঞান উপদেষ্টা হতে চাই কিনা?

তবে আমি প্রেসিডেন্টের ওই প্রস্তাব নাকচ করে দিই, বলেন গেটস। আমি তাকে বলেছিলাম, এতে ‘আমার সময়ের সদ্ব্যবহার হবে না’। গেটস তার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তবে গেটসকে দেয়া ওই প্রস্তাবের ব্যাপারে ট্রাম্প সিরিয়াস ছিলেন কিনা সেটি জানা যায়নি।

গেটস বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরীক্ষা করে দেখিনি যে উনি সিরিয়াস ছিলেন কিনা। তিনি হয়তো নিজেও জানেন না যে, তিনি সিরিয়াস ছিলেন কিনা। এটা একটা বন্ধুত্বপূর্ণ বিষয়। তিনি বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে হোয়াইট হাউজ গেটসের ওই বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে হোয়াইট হাউজের বিজ্ঞান উপদেষ্টার পদটি শূন্য রয়েছে। হোয়াইট হাউজের বিজ্ঞান উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত বিষয়ে প্রেসিডেন্টকে সহায়তা করে থাকে। একইসঙ্গে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি নীতি বিষয়ক অফিসের দায়িত্বে থাকেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত