আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যৌন কেলেঙ্কারির কারণে নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

যৌন কেলেঙ্কারির কারণে নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত

যৌন ও আর্থিক কেলেঙ্কারির কারণে চলতি বছরের নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সুইডিশ অ্যাকাডেমি এ ঘোষণা দিয়েছে।

সুইডিশ অ্যাকাডেমি জানায়, ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কারটি ‘রিজার্ভড প্রাইজ’ হিসেবে ২০১৯ সালের পুরস্কারের সঙ্গে ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নোবেল কমিটির ১০ সদস্য একটি বিশেষ বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

এর আগে গত সপ্তাহে এবার সাহিত্যে পুরস্কার ঘোষণা স্থগিত হতে পারে বলে সুইডিশ অ্যাকাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, সাহিত্যে নোবেল পদক বিজয়ী নির্বাচনকারী কমিটি সুইডিশ একাডেমির প্রধান সারা দানিউস গত ১২ এপ্রিল পদত্যাগ করেন। কমিটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মুখে তিনি এ পদত্যাগ করেন। পদত্যাগের পর সাংবাদিকদের সারা বলেছেন, ‘ইতিমধ্যে এটা নোবেল পুরষ্কারের ওপর অনেক বেশি প্রভাব ফেলেছে এবং এটা অনেক বড় একটি সমস্যা। একাডেমির ইচ্ছা আমি যেন স্থায়ী সচিব পদ থেকে সরে দাঁড়াই। আমি দ্রুত তা কার্যকর করতে এই সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ১৮ বছরের এক নারী অভিযোগ করেন, সুইডিশ একাডেমির সদস্য ক্যাটরিনা ফ্রস্টেনসনের স্বামী জন ক্লড আরনাল্টের হাতে তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছেন। গত সপ্তাহে ফ্রস্টেনসনকে তার পদ থেকে সরানোর বিপক্ষে ভোট দিলে একাডেমির তিন সদস্য এর প্রতিবাদে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে  ফ্রস্টেনসনও তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে পরে পরে  পদত্যাগ করেন সারা দানিউস।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত