আপডেট :

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

মাউন্ট কিলায়েয়ায় উদগিরণ, হাওয়াইয়ে জরুরি অবস্থা

মাউন্ট কিলায়েয়ায় উদগিরণ, হাওয়াইয়ে জরুরি অবস্থা

হাওয়াইয়ের সবচেয়ে বড় দ্বীপে একটি আবাসিক এলাকার কাছে উদগিরণ শুরু করেছে মাউন্ট কিলায়েয়া। এর ফলে দেশটির ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় ১৭০০ লোককে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ উদগিরণ শুরু হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, লাভা আগুনের পর্দার মতো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তিনি জানান, তিনি সালফার ও গাছ পোড়ার গন্ধ পেয়েছেন।

দি আমেরিকান রেড ক্রস সেখানে একটি স্থানান্তর সহায়তা কেন্দ্র খুলেছে।

গত কয়েকদিন সেই স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর পরই এই উদগিরণ সৃষ্টি হলো। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে ‘পু ও’ নামের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগি জানিয়েছেন, স্থানান্তরিত হাজারো লোককে সাহায্যের জন্য তিনি ন্যাশনাল গার্ডের রিজার্ভড সামরিক সদস্যদের সক্রিয় করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত