আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ১২৫

ভারতে ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ১২৫

ভারতের রাজস্থান ও উত্তর প্রদেশে গত বুধবার রাতে বয়ে যাওয়া ধূলিঝড় ও শিলাবৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এই ঝড়ের তাণ্ডব থামতে না থামতেই ফের বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

বুধবার রাতের ওই প্রাকৃতিক দুর্যোগে ওই রাজ্য দুটির অনেক গ্রামে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে, গবাদি পশু মারা গেছে ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

ভারতের বিমানবাহিনীর খেরিয়া ঘাঁটির আবহাওয়া বিভাগের তথ্যানুসারে, বুধবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উত্তর প্রদেশের আগ্রায় ৪৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হযেছে। এ সময় ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার অফিসের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই ধরনের ঝড়ে এই মৃতের সংখ্যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাজমহলের ভূমি আগ্রা। তা ছাড়া, উত্তর প্রদেশের পার্শ্ববর্তী রাজস্থানের তিনটি জেলা আলওয়ার, ভারতপুর ও ধোলপুরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে যখন বাসিন্দারা ঘুমাচ্ছিলেন তখন বজ্রপাত বা ঝোড়ো বাতাসে ভবন ধসে।

আগ্রার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকেশ মালপানি জানিয়েছেন, ঝড়ে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়া হবে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অদিত্যনাথ ব্যক্তিগতভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরো বড় এলাকা জুড়ে বেশ কয়েকটি বড় ঝড় বয়ে যেতে পারে।

ত্রাণ কমিশনারের অফিস বলেছে, ‘লোকজনকে সাবধান থাকতে হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত