আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হাওয়াইয়ে নতুন করে উদগিরণ, জ্বলছে ঘরবাড়ি

হাওয়াইয়ে নতুন করে উদগিরণ, জ্বলছে ঘরবাড়ি

হাওয়াইয়ের সবচেয়ে বড় দ্বীপে একটি আবাসিক এলাকার কাছে নতুন করে উদগিরণ শুরু করেছে মাউন্ট কিলায়েয়া।

শুক্রবারের নতুন এ উদগিরণের ফলে লাভা জ্বালামুখ থেকে প্রায় ১০০ ফিট উঁচু হয়ে বের হচ্ছে। লোকালয়ে লাভা ছড়িয়ে পড়েছে, জ্বলছে ঘরবাড়ি।

হাইয়াওইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কমপক্ষে তিনটি সড়কে ফাটল ধরেছে। লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট কেউ থাকলে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে।

তারা জানিয়েছে, বাতাসে সালফার ডাইঅক্সাইড গ্যাস বিপজ্জনক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। উদগিরণে কেউ আক্রান্ত হয়ে থাকলে তাকে সাহায্য করতে পারছে না জরুরি উদ্ধারকর্মীরা।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উদগিরণের ফলে বেশ কয়েকটি বড় ভূমিকম্প ওই এলাকায় অনুভূত হয়েছে। কিলায়েয়া আগ্নেয়গিরির দক্ষিণ-পূর্বে ৬.৯ মাত্রার ভূমিকম্প পরিমাপ করা হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, মাউন্ট কিলায়েয়ার নিচের দিকে পূর্বে ফাটল দিয়ে নতুন করে ব্যাপক লাভা নির্গত হয়েছে। লাভা নির্গমনের এই প্রভাব বাড়তে পারে।
 
লাভা উদগিরণের ফলে দেশটির ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় ১৭০০ লোককে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, লাভা আগুনের পর্দার মতো রাস্তায় ছড়িয়ে পড়েছে। তিনি জানান, তিনি সালফার ও গাছ পোড়ার গন্ধ পেয়েছেন।

দি আমেরিকান রেড ক্রস সেখানে একটি স্থানান্তর সহায়তা কেন্দ্র খুলেছে।

গত কয়েকদিন সেই স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর পরই বৃহস্পতিবার এই উদগিরণ সৃষ্টি হয়। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে ‘পু ও’ নামের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগি জানিয়েছেন, স্থানান্তরিত হাজারো লোককে সাহায্যের জন্য তিনি ন্যাশনাল গার্ডের রিজার্ভড সামরিক সদস্যদের সক্রিয় করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত