আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মদিনায় হোটেলে অগ্নিকাণ্ড, ১৫ ওমরা পালনকারী নিহত

মদিনায় হোটেলে অগ্নিকাণ্ড, ১৫ ওমরা পালনকারী নিহত

সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৫ ওমরা পালনকারী নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ১৩০ ওমরা পালনকারী আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মদিনা শহরের পূর্বাঞ্চলে হোটেলে শনিবার বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই হোটেলে বিভিন্ন দেশের ওমরা পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হোটেলের নাম প্রকাশ করেনি মদিনা শহর কর্তৃপক্ষ।

এছাড়া আগুনে হতাহতের শিকার ওমরা পালনকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। হোটেলটিতে বিভিন্ন দেশ থেকে ওমরা পালন করতে যাওয়া অন্তত ৭০০ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে।

এদের অধিকাংশই পাকিস্তান, মিসর, ইরাক ও সিরিয়ার নাগরিক। ওমরা শেষে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। চলতি বছর বাংলাদেশ থেকেও অনেকেই ওমরাহ পালনে সৌদি আরব গেছেন। তবে হতাহতের শিকার ওমরা পালনকারীদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা এখনো জানা যায়নি।

পাকিস্তানি দৈনিক দ্য নিউজ বলছে, আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহত ও বেঁচে যাওয়া ওমরা পালনকারীদের হাসপাতাল এবং শহরের অন্যান্য হোটেলে ভর্তি করা হয়েছে।

আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, প্রাথমিকভাবে হোটেলের ১৪তলার একটি কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত