আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাইজেরিয়ায় ডাকাত-রক্ষীবাহিনী সংঘর্ষে নিহত ৪৫

নাইজেরিয়ায় ডাকাত-রক্ষীবাহিনী সংঘর্ষে নিহত ৪৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে ডাকাতদের হামলার পর ডাকাত-রক্ষীবাহিনী সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। দেশটির কাদুনা রাজ্যে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

কাদুনা রাজ্যের পুলিশ প্রধান অস্টিন আইওয়ার সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিহত ৪৫ জনের মধ্যে ১২ জনকে শনিবার দাফন করা হয়। বাকি ৩৩ জনকে রোববার দাফন করা হয়।

তিনি বলেন, ‘ওই অঞ্চলে শক্তিশালী রক্ষীবাহিনী ও ডাকাতদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।’

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, ডাকাতরা কাদুনার বিরনিন গওয়ারি অঞ্চলের গওয়াসকা গ্রামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় হামলা চালায়। এ সময় ওই অঞ্চলকে রক্ষায় গঠিত রক্ষীবাহিনীরা বাধা দিলে ভয়াবহ সংঘর্ষ বাঁধে।

ওই গ্রামটি ডাকাতির জন্য কুখ্যাত। কারণ সেখানে জঙ্গলের বড় বড় ঝোঁপের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ডাকাতরা সহজেই লুকিয়ে পড়তে পারে।

ওই অঞ্চলে ডাকাতরা বেশ শক্তিশালী। তারা বহু বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে হতাশ করে ডাকাতি চালিয়ে আসছে এবং অনেক ক্ষেত্রে তারা হাজারো গবাদি পশু ডাকাতি করে নিয়ে যায়। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের হামলাকারীরা আগে পার্শ্ববর্তী জামফারা রাজ্যের গবাদিপশু চুরি-ডাকাতি করত। এদিন হামলার সময় তারা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

নাইজেরিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ইব্রাহিম ইদ্রিস জানিয়েছেন, নজরদারির জন্য ঘটনাস্থলে ২০০ পুলিশ ও ১০টি প্যাট্রল গাড়ি মোতায়েন করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত