আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অবৈধভাবে প্রবেশকারী বাবা-মাকে সন্তানের কাছ থেকে আলাদা করা হবে : মার্কিন কর্মকর্তা

অবৈধভাবে প্রবেশকারী বাবা-মাকে সন্তানের কাছ থেকে আলাদা করা হবে : মার্কিন কর্মকর্তা

অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে সুরক্ষা কাস্টডিতে রাখবে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ও দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টমাস হোম্যান জানান, অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার নীতিটি নতুন নয়। যেসব প্রক্রিয়া এরই মধ্যে চালু রয়েছে সরকার সেগুলোকে আরেকটু বিস্তৃত করছে।

হোম্যান বলেন, দুটি পরিস্থিতিতে আমরা সব সময় পরিবারকে বিচ্ছিন্ন করেছি। প্রথমত যখন আমরা সন্তানের বাবা-মা হিসেবে তাদের চিহ্নিত করতে পারি না এবং মনে করা হয় শিশুটিকে পাচার করা হচ্ছে।

অনেক সময় পাচারকারীরা শিশুদের ভুয়া বাবা-মা সাজিয়ে পাচারের চেষ্টা করে জানিয়ে হোম্যান বলেন, দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা পরিবারকে বিচ্ছিন্ন করি সেটা হচ্ছে বিচারের সময়। এই দেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। এদেশে প্রবেশে সঠিক উপায় রয়েছে। একই ভাবে ভুল পন্থাও রয়েছে।

এর আগে এপ্রিলে অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছিলেন। সোমবার তিনি বলেন, অবৈধভাবে প্রবেশকারীদের বিচার করা যদি আমাদের দায়িত্ব হয় তাহলে কিছু সময়ের জন্য সন্তানদের আলাদা রাখতেই হবে।

গত বছরের মার্চ মাসে রয়টার্স প্রথম জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার বিষয়টি বিবেচনা করছে। কিন্তু এপ্রিলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন, এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হবে না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত