আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের জন্য ভারতের ৩৭৩ টন ত্রাণ

রোহিঙ্গাদের জন্য ভারতের ৩৭৩ টন ত্রাণ

বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য ভারত দ্বিতীয় দফায় ৩৭৩ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

এ সব ত্রাণ আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে ভারত। ভারত সরকারের পক্ষে দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে তা গ্রহণ করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে পাঠানো এ সব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার রেইনকোট, ৫০ হাজার জোড়া গামবুট, ৪৫ টন শিশুখাদ্য, ১০০ টন গুঁড়োদুধ, ১০০ টন শুঁটকি এবং ১০০ টন কেরোসিন।

ভারতের নৌ বাহিনীর জাহাজ ‘আইএনএস ঐরাবত’ ত্রাণ নিয়ে গত ৫ মে বিশাখাপত্তম বন্দর থেকে রওনা দিয়ে গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

ত্রাণ হস্তান্তরকালে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত সব সময় বাংলাদেশের সংকটে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে। এরই অংশ হিসেবে রোহিঙ্গা নাগরিকদের জন্য এর আগেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ত্রাণ পাঠিয়েছিলেন।

এক মিলিয়ন লিটার কেরোসিন এবং ২০ হাজার রান্নার চুলা নিয়ে আরো ত্রাণের চালান শীঘ্রই বাংলাদেশে আসবে বলে জানান হাই কমিশনার। ত্রাণ সামগ্রী গ্রহণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত