আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরাইল ও ইরানের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু

ইসরাইল ও ইরানের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু

প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে ইসরাইল ও ইরানের মধ্যে। ইসরাইল বলেছে, তারা অনেকগুলো ইরানি লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে - যার মধ্যে রয়েছে সিরিয়ার অভ্যন্তরে থাকা অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল এবং গোয়েন্দা কেন্দ্র। পাল্টা হামলা চালিয়েছে ইরানও।

সিরিয়ার ভেতরে থাকা ইরানি অবস্থানগুলোর ওপর অনেকগুলো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরাইল বলছে, গোলান মালভূমি এলাকায় তাদের সামরিক ফাঁড়িগুলোর ওপর ইরানি বিপ্লবী গার্ডের শাখা কুদস বাহিনী অন্তত ২০টি রকেট হামলা চালানোর পর তার জবাবেই তাদের এ আক্রমণ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, সিরিয়ার ভেতরে ইরানের যতগুলো স্থাপনা ছিল তার প্রায় সবগুলোতেই আঘাত হেনেছে দেশের সামরিক বাহিনী ।

সিরিয়ান সূত্রগুলো বলছে, ইসরাইলের এসব হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

ইরানের দিক থেকে এসব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আসাদকে সাহায্য করতে ইরান সে দেশে সৈন্য পাঠিয়েছে।

ইসরাইল আরো বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও হামলা চালানো হয়, কারণ ইসরাইলের ভাষায় তারা সতর্ক করে দেয়া সত্ত্বেও গুলিবর্ষণ করেছিল।

সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, কিছু ইসরাইলি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়া হয়েছে। দামেস্কের অধিবাসীরা শহরের আকাশে অনেকগুলো বিস্ফোরণ ঘটতে দেখেছেন বলে জানিয়েছেন।

ইসরাইল বলছে তাদের সব যুদ্ধবিমানই নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।

ইসরাইল মনে করে ইরান তাদের অন্যতম শত্রু। কিছুদিন আগে থেকেই ইসরাইল হুমকি দিয়ে আসছে যে সিরিয়ার ভেতরে ইরানকে তাদের অবস্থান পাকাপোক্ত করতে দেয়া হবে না।

সিরিয়ার ভেতরে থাকার ইরানের বিভিন্ন স্থাপনার ওপর এর আগে একাধিক বিমান হামলা চালানো হয়েছে - যেগুলো ইসরায়েলই চালিয়েছে বলে মনে করা হয়।

এপ্রিল মাসে একটি বিমানঘাঁটিতে এক হামলায় সাত জন ইরানি বিপ্লবী গার্ড নিহত হয়।

ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র লে. জেনারেল কনরিকাস বলেছেন, কুদন বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানির আদেশে ইসরাইল-অধিকৃত গোলানে রকেট হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে, কুনেইত্রা প্রদেশ এবং দামেস্কের দক্ষিণ-পশ্চিম দিকের গ্রামগুলো থেকে অনেকগুলোর রকেট নিক্ষেপ করা হয় অধিকৃত গোলান এলাকা লক্ষ্য করে।

সংস্থাটি কারা ওই রকেট হামলা চালায় তা চিহ্নিত করে নি, তবে বলেছে যে ইসরায়েলি বাহিনী বাথ নামে একটি সিরিয়া নিয়ন্ত্রিত শহরে বোমাবর্ষণের পর ওই রকেট হামলা চালানো হয়।

ইরানী নেতৃত্বাধীন একটি সামরিক জোটের একটি সূত্র এএফপিকে বলেছেন - ইসরাইলি বাহিনীই প্রথম গোলাগুলি করেছে।

জেনারেল কনরিকাস বলেন, চারটি রকেট ইসরাইলে প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' দিয়ে আটকে দেয়া হয়। অন্যগুলো তাদের লক্ষ্যে পৌছানোর আগেই মাটিতে পড়ে যায়, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত