আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বেচ্ছায় জীবনাবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী গুডাল

স্বেচ্ছায় জীবনাবসান ঘটালেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী গুডাল

স্বেচ্ছায় নিজের জীবনের অবসান ঘটালেন বিজ্ঞানী ডেভিড গুডাল। উদ্ভিদবিজ্ঞানী ও বাস্তুবিদ গুডাল তার জীবনযাত্রার মান পড়ে যাওয়ার কারণে এ স্বেচ্ছামৃত্যুকে বেছে নিয়েছেন বলে মৃত্যুর আগে তিনি জানিয়ে গেছেন।

অস্ট্রেলিয়ার নাগরিক গুডাল স্বেচ্ছা মৃত্যু অধিকারের আইনি স্বীকৃতির দাবির পক্ষে কাজ করেছেন। নিজের দেশে এ সংক্রান্ত আইন না থাকায় তিনি সেখান থেকে সুইজারল্যান্ড চলে আসেন। চলতি মাসের প্রথম দিকে এই বিজ্ঞানী তার সুইজারল্যান্ড যাত্রার জন্য ২০ হাজার মার্কিন ডলার অনুদান সংগ্রহ করতে সক্ষম হন।

মঙ্গলবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ৫/১০ বছর আগে চলাফেরার অসুবিধা ও ক্ষীনদৃষ্টির কারণে তার জীবন উপভোগের অনুপযুক্ত হয়ে গেছে। আর এ কারণেই তিনি স্বেচ্ছামৃত্যুকে বেছে নিতে চাইছেন।

তিনি বলেন, ‘আমার বয়সের একজন অথবা অথবা আমার চেয়ে কম বয়সের কারো মৃত্যুর সঠিক সময় আসলে মৃত্যুকে বেছে নেওয়ার ব্যাপারে তার স্বাধীনতা থাকা উচিৎ।’

স্বেচ্ছামৃত্যুর দাবি আদায়ে কর্মরত সংগঠন এক্সিট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ফিলিপ নিৎসচকে জানিয়েছেন, গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৩০ মিনিটে শান্তিপূর্ণভাবে মৃত্যুকে বরণ করেছেন গুডাল। এর আগে তার দেহে মরণঘাতি ইনজেকশন দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত