আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এরদোগানের সাথে ছবি তুলে বিপাকে মেসুত ওজিল

এরদোগানের সাথে ছবি তুলে বিপাকে মেসুত ওজিল

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে সাক্ষাৎ করে সমালোচনার মুখে পড়েছেন জার্মানির জাতীয় দলের তারকা ফুটবলার মেসুত ওজিল, ইলকে গানদোগান ও চেঙ্ক তোসান। গত রোববার লন্ডনে তুরস্কের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই তিন ফুটবলার। প্রসঙ্গত দুজনেই জার্মানিতে জন্ম নিলেও তাদের পূর্ব পুরুষ তুরস্কের। সেই সূত্রেই এরদোগানের সাথে তাদের সাক্ষাৎ। লন্ডনের একটি হোটেলে এরদোগানের সাথে তাদের সাক্ষাৎ হয়।

বর্তমানে আগামী নির্বাচনের জন্য প্রবাসীদের মধ্যে প্রচারণার জন্য লন্ডন সফরে রয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ওই ফুটবল তারকারাও ক্লাবের খেলার জন্য অবস্থান করছেন সেখানে। ওজিল খেলছেন ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালে, গানদোগান খেলেন ম্যাচেস্টার সিটিতে আর তোসান খেলছেন ওভারটনে। সৌজন্য সাক্ষাৎ করে তারা তুর্কি প্রেসিডেন্টকে নিজেদের স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছেন। সাক্ষাতের পর ম্যানসিটি তারকা গানদোগান টুইটারে লিখেছেন, ‘আমার সম্মানিত প্রেসিডেন্টের জন্য উপহার। তার জন্য শ্রদ্ধা।’
আগামী মাসে রাশিয়া অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে দুজনেই অংশ নেবেন জার্মানির হয়েছে। আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী গতবারের চ্যাম্পিয়ন জার্মানি।

তবে এই দুই তারকার ভুমিকায় ক্ষেপেছে জার্মান ফুটবল ফেডারেশনসহ(ডিএফবি) অনেক রাজনীতিক ও সমর্থক। অনেকেই বলছেন, এরদোগান এখন নির্বাচনী প্রচারণায় রয়েছেন। এসময় তার সাথে এই সাক্ষাৎ মানে তার নির্বাচনী প্রচারণায় সমর্থন দেয়া।
খোদ ফেডারেশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিন্ডেল এ ঘটনা তার ফুটবল ফেডারেশনের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন। আরেক পরিচালক অলিভার বিয়েরহফ বলেছেন, এই ছবির প্রভাব কী হতে পারে সে ব্যাপারে তারা কেউ সচেতন নয়। আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলবো।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফুটবলপ্রীতি নতুন নয়। রাজনীতিকে আসার আগে এক সময় আধা পেশাদার ফুটবল খেলেছেন ইস্তাম্বুলের একটি দলের হয়ে। সব সময় ফুটবলা ভক্ত হিসেবে পরিচিত তিনি।

তবে এসব সমালোচনার জবাবে ম্যান সিটি তারকা গানদোগান এক বিবৃতিতে বলেছেন, ছাত্রদের সহায়তায় কাজ করে এমন একটি তুর্কি সংস্থার অনুষ্ঠানের ফাঁকে তারা এরদোগানের সাথে দেখা করেন। তিনি বলেন, ‘আমরা কি আমাদের পরিবারের মাতৃভুমির প্রেসিডেন্টের সাথে সৌজন্যতা দেখাতে পারি না? আমাদের কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিলো না। নিছক সৌজন্য সাক্ষাৎ’।

প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই জার্মানির সাথে তুরস্কের সম্পর্ক ভালো যাচ্ছে না। এরদোগানের সরকারের সাথে জার্মানির বর্তমান সরকারের সম্পর্কের টানাপোড়েন চলছে। তুরস্কের গত বছরের গণভোটেও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে চেষ্টা করেছে জার্মানি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত