আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে তলোয়ার হামলা, নিহত ৫

ইন্দোনেশিয়ায় পুলিশ স্টেশনে তলোয়ার হামলা, নিহত ৫

ইন্দোনেশিয়ার সুমাত্রার একটি পুলিশ স্টেশনে সামুরাই তলোয়ার নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বুধবার এ ঘটনায় চার হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। এছাড়া এক পুলিশ সদস্য হামলাকারীদের তলোয়ারের আঘাতে খুন হয়েছে।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র সেতিও ওয়আসিসতো জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের প্রবেশ পথে হামলা চালায়। এরপর তারা গাড়ি থেকে বের হয়ে থানার ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের ওপর হামলা চালাতে শুরু করে। পুলিশ সন্দেহভাজন চার জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরো এক হামলাকারীকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীদের গাড়িটিতে বিস্ফোরক আছে কিনা জানতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, সন্ত্রাসীগোষ্ঠি ইসলামিক স্টেট তাদের সংবাদমাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে।

এর আগে রোববার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় যুগপৎ তিনটি চার্চে একই পরিবারের ছয় সদস্য আত্মঘাতী হামলা চালায় । হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এর পরের দিনই সুরাবায়ায় পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালায় পাঁচজনের একটি পরিবার। এতে ছয়জন সাধারণ নাগরিক ও চারজন পুলিশ আহত হন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত