আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাজিবের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অর্থ জব্দ

নাজিবের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অর্থ জব্দ

সদ্য প্রাক্তন হওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যক্তিগত বাসভবনে পুলিশ অভিযান চালিয়ে ২৮৪ ব্যাগ বোঝাই দামী হাতব্যাগ, স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করেছে। শুক্রবার ভোররাতে কুয়ালালামপুরের ওই বাসভবনে এ অভিযান চালানো হয়।

ফেডারেল কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক সিরি অমর সিং জানিয়েছেন, ওয়ান এমডিবি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এর আগে রাজাকের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি স্থানে অভিযান চালায়। এর মধ্যে রয়েছে পুত্রাজায়াতে প্রধানমন্ত্রীর দপ্তর, সাবেক সরকারি বাসভবন ও চারটি ব্যক্তিগত বাসভবন।

অমর সিং বলেন, ‘আমাদের জব্দকৃত বস্তুর মধ্যে ২৮৪ বাক্সে মূল্যবান হাতব্যাগ রয়েছে। এই ব্যাগগুলো পরীক্ষা করে তার ভেতরে মালয়েশীয় রিঙ্গিত, মার্কিন ডলারসহ বিভিন্ন দেশীয় মুদ্রা, ঘড়ি এবং ৭২টি ব্যাগে স্বর্ণালংকার পাওয়া গেছে।’

জব্দকৃত বস্তুগুলোর মূল্যমান নির্ধারণ পুলিশের পক্ষে তাৎক্ষনিক সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এসব বাক্সে যেসব বস্তু রয়েছে সেগুলোর সংখ্যা ও নগদ অর্থের পরিমাণ অনেক বেশি।

২০০৯ সালে মালয়েশিয়ার অর্থনীতির উন্নয়নের জন্য ওয়ানএমডিবি তহবিল গঠন করা হয়। ওই তহবিলে ৩০০ কোটি ডলারের বেশি অর্থ ছিল। নাজিবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওয়ানএমডিবি তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন। নাজিব অবশ্য শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত