আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে সম্পন্ন

হ্যারি-মেগানের রাজকীয় বিয়ে সম্পন্ন

বিয়ের পর অতিথিদের অভিনন্দনের জবাব দেন বর-কনে

ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স হ্যারির সাথে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জের চ্যাপেল গির্জায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এর সাথে সাথেই ব্রিটিশ রাজবধূ হিসেবে নিজের নতুন পরিচয় পেয়ে গেলেন মেগান।

দেশ বিদেশের কয়েক শ’ সেলিব্রেটি আমন্ত্রণ পেয়েছিলেন এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান ছিলো যেন তারকার মেলা। প্রিন্স হ্যারির দাদি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া ব্রিটিশ রাজপরিবার ও কনে মেগানের পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন।

ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্যবাহী পোষাক পরে বড় ভাই প্রিন্স ‍উইলিয়ামের সাথে বিয়ের অনুষ্ঠানে আসেন প্রিন্স হ্যারি। অন্যদিকে ব্রিটিশ ডিজাইনার ক্লেয়ার ওয়াইট কেলারের নকশা করা সিল্কের রাজকীয় বিয়ের গাউন পরে সেন্ট জর্জের চ্যাপেলে হাজির হন নববধূ মেগান মার্কেল। মেগানের সঙ্গে এসেছেন মেগানের মা ডোরিয়া র‍্যাগল্যান্ড। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাজানো হয় বিয়ের ভেন্যু সেন্ট জর্জের চ্যাপেল গির্জা। রাজকীয় এ বিয়ের অনুষ্ঠানে ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলের সামনে রাখা হয় ঘোড়ার বহর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উনফ্রে, মার্কিন অভিনেত্রী গিনা টরেস, ব্রিটিশ কণ্ঠশিল্পী এলটন জন, মেগান মার্কেলের ঘনিষ্ঠবান্ধী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন বিয়েতে।


এলএবাংলাটাইমস/আই/এলআরট

শেয়ার করুন

পাঠকের মতামত