আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুবরাজ সালমান মিসরে ছুটি কাটাচ্ছেন!

যুবরাজ সালমান মিসরে ছুটি কাটাচ্ছেন!

আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান, বাহরাইনের বাদশা বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বিন সালমানের ছবিটি ছড়িয়ে পড়

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিন সপ্তাহ ধরে জনসমক্ষে না আসার কারণেই প্রশ্ন উঠেছে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না কেন? তাকে কি হত্যা করা হয়েছে? ইরান ও রাশিয়ার গণমাধ্যম বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো আর বেঁচে নেই। তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সৌদি রাজপরিবার।

তারা জানিয়েছে সৌদি যুবরাজ নিরাপদে ও সুস্থ আছেন এবং মিসরে ছুটি কাটাচ্ছেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির বিশেষ আমন্ত্রণে সৌদি যুবরাজ সপরিবারে সেখানে গিয়েছেন। তার সাথে আবুধাবি ও বাহরাইনের নেতারাও রয়েছেন। তার জনসমক্ষে না আসার সুযোগ নিয়ে ইরানি ও রুশ মিডিয়া এ মর্মে খবর ছড়িয়েছে যে, গত মাসের কথিত অভ্যুত্থান চেষ্টার সময় তিনি হয়তো মারা গেছেন। কিন্তু কয়েক দিন আগে সৌদি আরব সফর থেকে আসা পাকিস্তান উলামা পরিষদের চেয়ারম্যান তাহির মাহমুদ আশরাফি ডেইলি পাকিস্তানকে নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ নিরাপদ ও সুস্থ আছেন।

তিনি বলেন, ২১ এপ্রিলের পরেও মোহাম্মদ বিন সালমান দুইটি কেবিনেট মিটিংয়ে যোগ দিয়েছেন এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তিনি আরো বলেন, সৌদি আরব ভুয়া খবরকে গুরুত্ব দেয়নি। এ জন্য এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত