আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ভেনেজুয়েলা

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় সাম্প্রতিক নির্বাচন নিয়ে বিতর্কে দেশটির ওপর নতুন মার্কিন অবরোধ আরোপের ঘটনায় এ পদক্ষেপ নিলেন পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো।

মঙ্গলবার জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের এ ঘোষণা দেন মাদুরো। মঙ্গলবারই তাকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ভেনেজুয়েলায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স (রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে দূতাবাস প্রধান) টড রবিনসন ও তার সহকারী ব্রায়ান নারাঞ্জোকে দেশত্যাগে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে মাদুরো বলেন, ‘এখানে ওই সাম্রাজ্য (যুক্তরাষ্ট্র) আমাদের ওপর কর্তৃত্ব করতে পারবে না। আমরা তোমাদের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র অনেক সহ্য করেছি।’

তিনি ওই দুই মার্কিন কূটনীতিককে অভিযুক্ত করে বলেন, ‘তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের অনেককে নির্বাচনে না লড়ার জন্য চাপ দিয়ে নির্বাচন বানচাল করতে চেয়েছে।’

ব্রায়ান নারাঞ্জোকে ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান হিসেবে অভিহিত করেন মাদুরো।

উল্লেখ্য, কয়েক দিন আগে হয়ে যাওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সেটি বর্জন করে দেশটির প্রধান বিরোধী দলগুলো। এ নির্বাচন আন্তর্জাতিকভাবেও বেশ সমালোচিত হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত