দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
কঙ্গোতে নৌকা ডুবে ৪৯ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকা ডুবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের টিশুয়াপা প্রদেশে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে কঙ্গোলিস রেডিও জানিয়েছে।
টিশুয়াপা প্রদেশের ভাইস গভর্নর রিচার্ড এমবয়ো ইলুকা জানিয়েছেন, বুধবার গভীর রাতে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার সব আরোহীর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, কঙ্গোতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় এবং নদী বেশি হওয়ায় রাজধানীর দূরবর্তী বাসিন্দাদের নৌকা দিয়েই যাতায়াত করতে হয়।
News Desk
শেয়ার করুন