আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার মার্কিন ডলার ও ইউরোর বিরুদ্ধে সোচ্চার এরদোগান

এবার মার্কিন ডলার ও ইউরোর বিরুদ্ধে সোচ্চার এরদোগান

নিজ দেশের জনগনকে তাদের কাছে সংরক্ষিত মার্কিন ডলার ও ইউরো ভাঙিয়ে দেশি মুদ্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার এক নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান।

শনিবার তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইরজুরুমে এক নির্বাচনি সমাবেশে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ভাইয়েরা আপনাদের যাদের বালিশের নিচে ডলার বা ইউরো রয়েছে, তারা এগুলো ভাঙিয়ে লিরা করে নিন। এ খেলায় আমরা সম্মিলিতভাবে তাদের ব্যর্থ করে দেবো।’
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ডলারের বিরুদ্ধে তুর্কি মুদ্রার মান কিছুটা কমেছে। অনেকদিন ধরেই ইউরোপ ও আমেরিকার আধিপত্য থেকে বের হয়ে আসার সংগ্রাম করছে তুরস্কের একে পার্টির সরকার। সাম্প্রতিক বছরগুলোতে তারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্র তহবিলের সব ঋণ পরিশোধ করেছে এরদোগান সরকার।

এর আগে তিনি আন্তর্জাতিক বাজারে লেনদেনের জন্য মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব হ্রাসের লক্ষ্যে এই আহ্বান জানিয়েছিলেন তিনি। গত মাসের মাঝামাঝিতে এরদোগান বলেছিলেন, ‘আমি জি২০ সম্মেলনে প্রশ্ন করেছিলাম কেন আমরা অন্য মুদ্রা ব্যবহার না করে ডলার ব্যবহার করছি, আমরা কি স্বর্ণ ব্যবহার করতে পারি? ডলারের কারণে মুদ্রা বিনিময় হার সবসময় চাপে থাকে কিন্তু স্বর্ণের ক্ষেত্রে কখনোই তা হবে না’।

এরদোগান বর্তমানে আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবারের নির্বাচনী ইশতিহারে তুরস্ককে দুনিয়ার শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সামগ্রী রফতানিকারক দেশে পরিণত করার অঙ্গীকার করেছেন এরদোগান। আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার আংকারায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নির্বাচনি ইশতিহারে তিনি এ অঙ্গীকার করেন। আগামী ২৪ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবার একে পার্টি’র নির্বাচনি ইশতিহারের শিরোনাম, ‘স্ট্রং পার্লামেন্ট, স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং তুর্কি’। এতে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিশ্ব অর্থনীতিতে তুরস্কের অংশীদারিত্ব আরও বাড়ানোর অঙ্গীকার করেন এরদোগান। তিনি বলেন, ‘তুরস্ক শুধুমাত্র প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণই হবে না, বরং একটি নেতৃস্থানীয় রফতানিকারক দেশে পরিণত হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত