আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বে থাকা বাংলাদেশের দুই সেনাসদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক মো. রিপুল মিয়া।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের আরও দুই সেনা সদস্য। এরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) মো. জামাল উদ্দিন মোল্লাহ এবং ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) মো. মজাহিদুল ইসলাম।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি শান্তিরক্ষীরা সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পথিমধ্যে ইয়ালোক নামক স্থানে কাঠ বহনকারী একটি ভারি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য। আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী ব্যাঙ্গুই শহরে পাঠানো হয়েছে। এছাড়া ওই দেশে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষী নিরাপদে আছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাটালিয়ন ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত