আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইউরোপে ঢোকার চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক মানুষ উদ্ধার

ইউরোপে ঢোকার চেষ্টাকালে ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক মানুষ উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করার সময় পাঁচ শতাধিক মানুষকে উদ্ধার করেছে স্প্যানিস কর্তৃপক্ষ।

দেশটির উপকূলবর্তী উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, তারা রবিবার আটটি নৌকা থেকে ২৪৩ জনকে উদ্ধার করেছে। তার মাত্র একদিন আগে শনিবার আরও নয়টি নৌকা থেকে ২৯৩ জনকে উদ্ধার করা হয়।

বিমান এবং হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে লোকজনকে উদ্ধার করা হয়। যাদের উদ্ধার করা হয়েছে তারা উত্তর এবং সাব সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, এ বছর সাগর পাড়ি দিয়ে স্পেনে ঢোকার সময় কমপক্ষে ৬ হাজার ৮৭২ জনকে উদ্ধার করা হয়েছে। উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দেয়ার সময় ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে ২১৮ জন প্রাণ হারিয়েছে।

২০১৬ সাল থেকেই সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা বাড়তে শুরু করে। ওই সময় থেকে স্পেনেও শরণার্থী প্রবেশ আগের তুলনায় অনেক বেড়েছে।

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ২১ হাজার ৪৬৮ জন স্পেনে পৌঁছায়। ২০১৬ সালের তুলনায় এই সংখ্যা প্রায় তিনগুনেরও বেশি।

সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো শরণার্থীদের কাছে ইতালি এবং গ্রিসের পরেই স্পেন হচ্ছে তৃতীয় জনপ্রিয় দেশ। যত শরণার্থী ইউরোপে পাড়ি দেয় তার মধ্যে ২৩ ভাগই যায় স্পেনে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত