আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত

বেলজিয়ামে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত

বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নারী পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এএফপি, বিবিসি

বেলজিয়ামের স্থানীয় দৈনিক লা লিব্রে বেলজিক পুলিশের বরাত দিয়ে বলেছে, হামলার সময় বন্দুকধারীকে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

লা লিব্রে বেলজিক পত্রিকাটি আরো বলেছে, ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোনে এক টুইট বার্তায় এ কথা জানান।

স্থানীয় পত্রিকার বরাতে এএফপি বলছে, গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

বেলজিয়ামের সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, ওই বন্দুকধারী মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এরপর বেশ কিছুদিন ছিলেন। কারাগারেই তিনি সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত