আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

সৌদিতে সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সৌদি আরব থেকে ৭০ কিলোমিটার দূরে তাইফ শহরে এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরা জানিয়েছে, বন্দুকধারীরা হামলা চালানোর আগে ওই পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি ছিনিয়ে নেয়। রাজপ্রাসাদে ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এ হামলার ঘটনা ঘটলো।

বিভিন্ন গণমাধ্যেমে  প্রকাশিত খবরে জানা যায়, তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামে সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে দুজন বন্দুকধারী। সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলার আগে পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি ছিনিয়ে নেয় বন্দুকধারীরা। সেনাঘাঁটিতে হামলার এ ঘটনায় বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও আহত হয়েছেন। তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম সাবাকের প্রতিবেদনকে উদ্ধৃত করে আল-জাজিরা আরও জানায়, এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ওই ঘাঁটিতে প্রবেশ করে বন্দুকধারীরা। সেনাঘাঁটির ওই হামলায় কয়েকজন সেনা কর্মকর্তাসহ হামলাকারীদের একজন আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে।

এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। আর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শব্দের মধ্যই ওই এলাকায় গাড়ি চলাচল করছে এবং অনেকেই ছোটাছুটিও করছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত