আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ট্রাম্পকে কিমের চিঠি

ট্রাম্পকে কিমের চিঠি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

শুক্রবার ওই চিঠি হোয়াইট হাউস পরিদর্শনকালে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তার।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প চাইছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করে দিক। তবে উত্তর কোরিয়া সেটি নিশ্চিত করার আগে কয়েক দফা সরাসরি আলোচনা করতে চাইছে।

ট্রাম্প বলেন, ‘আমি চাই এটি এক বৈঠকেই ফয়সালা হয়ে যাক। তবে চুক্তি সব সময় এভাবে হয় না। খুবই সম্ভাবনা আছে যে, এটি এক, দুই কিংবা তিনটি বৈঠকে সম্পন্ন হবে না। তবে এটি অবশ্যই এক সময় হবে।’

শুক্রবার হোয়াইট হাউসে কিমের চিঠি নিয়ে যাওয়া উত্তর কোরিয়ার কর্মকর্তা হলেন কিম ইয়ং চুল। তিনি কিম জং ‍উনের কাছের সহযোগী ও আস্থাভাজন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত