আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘে ফিলিস্তিনিদের রক্ষার প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র

জাতিসংঘে ফিলিস্তিনিদের রক্ষার প্রস্তাবে ভেটো দেবে যুক্তরাষ্ট্র

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ফিলিস্তিনিদের রক্ষার বিষয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে কোনও প্রশ্ন ছাড়াই আমেরিকা ভেটো দেবে। কুয়েতের তোলা এ প্রস্তাবের ওপর ভোট অনুষ্ঠানে দেরি করার পর নিরাপত্তা পরিষদ শেষপর্যন্ত আজ শুক্রবার আরও পরের দিকে ভোটাভুটিতে যাবে। খবর পার্সটুডের।

মার্কিন দূত নিকি হ্যালি প্রস্তাবটিকে একপেশে এবং নৈতিকভাবে দেউলিয়া বলে মন্তব্য করেন। প্রস্তাবটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার কথিত শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলেও তিনি দাবি করেন।

হ্যালি তার ভাষায় আরও বলেন, কুয়েতের তোলা প্রস্তাবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সম্পর্কে একটি কথাও নেই। অথচ এই হামাস গাজা উপত্যকার বর্তমান সহিংসতার জন্য প্রধানত দায়ী। প্রস্তাবে অতিরিক্ত বলপ্রয়োগ ও ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে সামরিক শক্তি ব্যবহারের জন্য ইসরায়েলের সমালোচনা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে হামাস নির্বিচারে ৭০টি রকেট ছুঁড়েছে।

মার্কিন এই দূত বলেন, যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়ার যোগ্যতা রাখে না।

এর আগে গেলো মাসের মাঝামাঝি গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহতের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি ‘স্বাধীন ও স্বচ্ছ তদন্তের’ প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র। জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার ঘটনায় কমপক্ষে ৬২ জন নিহত হওয়ার ঘটনায় ‘ক্ষোভ ও দুঃখ’ প্রকাশ করে ওই খসড়া তৈরি করেছিল কুয়েত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত